কসবায় রেললাইনে নারীর পোড়া লাশ

প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০১৮

কসবায় রেললাইনে নারীর পোড়া লাশ

Manual7 Ad Code

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রেললাইন থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর আগুনে পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, মেয়েটির মুখ ও শরীরের বিভিন্ন অংশ আগুনে পুড়ে গেছে।

কসবা থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, বুধবার সকাল ১১টায় উপজেলার নোয়াপাড়া রেললাইনের উপর ওই নারীর লাশ পাওয়া যায়।

Manual3 Ad Code

ওসি মহিউদ্দিন বলেন, সকালে নোয়াপাড়া রেললাইনের উপরে আগুনে পুড়ে যাওয়া একটি লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে রেলওয়ে ও কসবা থানা পুলিশ নারীর লাশ উদ্ধার করে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code