সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৮, ২০১৮
কক্সবাজার শহরের গোলদিঘীর পাড় এলাকায় একই পরিবারের চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ বাসা থেকে একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন- শহরের গোলদিঘীর পাড় এলাকার সুমন চৌধুরী (৩৫), তার স্ত্রী বেবি চৌধুরী (২৮) এবং তাদের দুই সন্তান ভৌমিত্তা (৯) ও জুতি চৌধুরী (৫)।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিৎ কুমার বড়ুয়া বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে স্থানীয় যুবক সুমন চৌধুরী তার স্ত্রী ও সন্তানদের বিষ পান করিয়ে হত্যা করার পর নিজেই গলাই ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। নিতহদের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মৃত্যুর কারণ ময়না তদন্তের পরে জানা যাবে।
Design and developed by ওয়েব হোম বিডি