সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০১৮
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজের ১২ ঘণ্টা পর পারভেজ আহাম্মেদ জয় নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর লাশ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বড়ালু এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক নুরুজ্জামান জানান, রোববার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি জয়। দুপুরে বড়ালু এলাকার শীতলক্ষ্যা নদীতে পারভেজ আহাম্মেদ জয়ের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
উল্লেখ্য, পারভেজ আহাম্মেদ জয় বড়ালু এলাকার জয়নাল আবেদীনের ছেলে। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
Design and developed by ওয়েব হোম বিডি