অভিভাবকহীন রোহিঙ্গা শিশুদের ফেরতে লাগবে আদালতের সনদ

প্রকাশিত: ১:১১ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৫, ২০১৮

অভিভাবকহীন রোহিঙ্গা শিশুদের ফেরতে লাগবে আদালতের সনদ

Manual3 Ad Code

প্রত্যাবাসন প্রক্রিয়ায় অভিভাবকহীন রোহিঙ্গা শিশুদের মিয়ানমারে ফিরতে বাংলাদেশের আদালতের সনদ লাগবে। নিরাপত্তার অভাবে যেসব শিশুদের পরিবারের সদস্যরা রেখে গেছেন এবং বাংলাদেশে জন্ম নেয়া রোহিঙ্গা শিশুরা দেশটির নাগরিক হলেও তাদের ক্ষেত্রে আদালতের সনদ চাইছে মিয়ানমার সরকার।

Manual7 Ad Code

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, গত ১৬ জানুয়ারি সই হওয়া দুই দেশের ফিজিক্যাল এগ্রিমেন্ট অনুযায়ী সম্ভব হলে প্রত্যাবাসন শুরু হওয়ার দুই বছরের মধ্যে প্রত্যাবাসন সম্পন্ন করা হবে বলে একমত হয়েছে উভয় দেশ।

‘এগ্রিমেন্ট অন রির্টান অব ডিসপ্লেস পার্সন ফর্ম রাখাইন স্টেট’ শীর্ষক চুক্তির ৬ এর এ ধারায় ফিরে যাওয়ার যোগ্যতার বিস্তারিত তুলে ধরা হয়েছে। এ প্রক্রিয়াতে সময় লাগাটা যৌক্তিক।

Manual8 Ad Code

বাংলাদেশ রোহিঙ্গাদের তথ্য মিয়ানমারে পাঠানোর পর তারা যাচাই-বাছাই করে দেখবে। তথ্য নিশ্চিত হলেই প্রথম দল প্রত্যাবাসনের জন্য তৈরি হবে। ফলে তাদের সে সময়টি দিতে হবে।

এখন পর্যন্ত প্রায় ১০ লাখ রোহিঙ্গার বায়োমেট্রিক নিবন্ধন করেছে বাংলাদেশ। তবে প্রত্যাবাসন প্রক্রিয়ার জন্য এ তথ্য যথেষ্ট নয়।

Manual8 Ad Code

এর সঙ্গে মিয়ানমারের চাহিদা অনুযায়ী একটি পরিবারকে একটি ইউনিট হিসেবে তথ্য প্রদান করতে হবে বাংলাদেশকে। যেখানে আরও বিস্তারিত তথ্য উল্লেখ করতে হবে।

বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা তথ্য দিতে যে ফর্মটি পূরণ করবেন, তা দুই দেশের কর্মকর্তারা গত ১৬ জানুয়ারি প্রথম যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে ঠিক করেন। সে ফর্ম অনুযায়ী তথ্য দিয়ে মিয়ানমারকে পাঠালে, সে তথ্যের সত্যতা নিশ্চিতে দুই মাস সময় পাবে দেশটি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অপর এক কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে সীমান্তে অবস্থানরত রোহিঙ্গাদের অগ্রাধিকার ভিত্তিতে প্রত্যাবাসন করা হবে। সেই সঙ্গে মিয়ানমার বাংলাদেশের দিকে রোহিঙ্গাদের আসা বন্ধের বিষয়ে আবারো প্রতিশ্রুতি দিয়েছে।

বৈঠকে উভয় দেশই দু’টি কারিগরি ওয়ার্কিং গ্রুপ গঠনের বিষয়ে ঐক্যমত হয়েছে। যার একটি যাচাই-বাছাইয়ের কাজ করবে। আর আরেকটি ফেরত যাওয়ার বিষয়ে কাজ করবে।

Manual6 Ad Code

ফিজিক্যাল এগ্রিমেন্টের মাধ্যমে বাংলাদেশ পাঁচটি ট্রানজিট ক্যাম্প স্থাপন করবে। আর মিয়ানমার প্রাথমিকভাবে দুইটি ক্যাম্প স্থাপন করবে।

ওই কর্মকর্তা আরও বলেন, রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমার হ্লা পো কুংয়ে অস্থায়ী একটি আবাসস্থলে রাখবে। সেই সঙ্গে তারা রোহিঙ্গাদের বাড়ি-ঘড় দ্রুত নির্মাণ করে দেবে এবং সেখানে রোহিঙ্গাদেও স্থানন্তর করবে। একই সঙ্গে প্রত্যাবাসনের পর রাখাইনে রোহিঙ্গাদের জীবন-জীবিকার বিষয় নিশ্চিত করার বিষয়টি নিশ্চিত করবে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code