বাণিজ্য মেলার টাকা তোলাকে কেন্দ্র করে হিজড়া খুন

প্রকাশিত: ১:৫০ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৬, ২০১৮

বাণিজ্য মেলার টাকা তোলাকে কেন্দ্র করে হিজড়া খুন

Manual4 Ad Code

রাজধানীর মিরপুর মধ্য পীরেরবাগ একটি বাসা থেকে কোকিলা (৪২) নামের এক হিজড়ার জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় দুই হিজড়াকে আটক করা হয়েছে।

Manual7 Ad Code

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে মধ্য পীরেরবাগের একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য লাশটি শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়।

Manual7 Ad Code

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে বিকেলে ওই বাসা থেকে কোকিলার লাশ উদ্ধার করা হয়।

কোকিলার পালিতো মেয়ের বরাত দিয়ে ওসি জানান, বেলা ৩টার দিকে তাদের বাসায় ৪জন হিজড়া আসে। অনেক্ষণ আলাপ-আলোচনা করার পর কোকিলার মেয়েকে ঘুমপাড়ায় তারা। এরপর ঘুম থেকে উঠে মেয়ে তার মা কোকিলাকে জবাই করা অবস্থায় দেখতে পায়। পরে খবর পেয়ে তার লাশ উদ্ধার করা হয়।

মেয়ের কাছে বিস্তারিত শুনার পর ২ হিজড়াকে আটক করা হয়েছে। বাণিজ্যমেলার টাকা তোলাকে কেন্দ্র করে এই খুনের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে বলে জানান ওসি। ময়না তদন্তের জন্য লাশটি শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code