সীমান্তে বিএসএফের পিটুনিতে বাংলাদেশি নিহত

প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০১৮

সীমান্তে বিএসএফের পিটুনিতে বাংলাদেশি নিহত

Manual4 Ad Code

লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পিটুনিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত মনজুরুল ইসলাম (২০) পাটগ্রাম উপজেলার নাটারবাড়ি গ্রামের আসাদুল ইসলামের ছেলে।

Manual5 Ad Code

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর-৬১ ব্যাটালিয়ন বুড়িমারী ক্যাম্প কমান্ডার ওবাইদুল হক জানান, রোববার ভোর সাড়ে ৫টার দিকে বুড়িমারী সীমান্তের ৮৩৬ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।

Manual7 Ad Code

তিনি বলেন, ভোরে ৮৩৬ নম্বর মেইন পিলারের কাছে ভারতীয়দের দেয়া গরু আনতে যায় মনজুরুলসহ কয়েক বাংলাদেশি ‘গরু পারাপারকারী’। ফেরার পথে কোচবিহার-৬১ বিএসএফ খড়খড়িয়া ক্যাম্পের সদস্যরা ধাওয়া দিয়ে মনজুরুল ধরে পিটিয়ে ও নানাভাবে নির্যাতন করে সীমান্তের এপারে ফেলে দেয়। পরে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মনজুরুলের মৃত্যু হয়।

Manual3 Ad Code

বিজিবি কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় প্রতিবাদপত্র ও পতাকা বৈঠকের আহ্বান করে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে।

Manual7 Ad Code

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, মনজুরুলকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

এর আগে গত বছরের ৩০ ডিসেম্বর লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে শফিকুল ইসলাম (২৩) নামে এক বাংলাদেশি যুবক নিহত হন। হাতীবান্ধার দৈখাওয়া আমঝোল সীমান্তের ৯০৫ নম্বর মেইন পিলারের ২ নম্বর সাব পিলারের কাছে নোম্যান্স ল্যান্ডে এ ঘটনা ঘটে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code