মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকারী গ্রেপ্তার

প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০১৮

মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকারী গ্রেপ্তার

Manual3 Ad Code

মাদারীপুরের মস্তফাপুর থেকে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে জোবাইদুল ইসলাম মিঠু নামের এক জুবককে গ্রেপ্তার করেছে মাদারীপুর জেলা প্রশাসন।

Manual8 Ad Code

জেলা প্রশাসন সুত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুল ইসলামের মোবাইলে ঈগল পরিবহন আসা এক সচেতন যাত্রী জন লিটন বৈরাগী ফোন দিয়ে জানায় ঢাকা থেকে কুয়াকাটা গামী ঈগল পরিবহনের এক যাত্রী ফেসবুকে আজকের পরীক্ষার প্রশ্ন ফাসেঁর চেষ্টা করছে।

Manual2 Ad Code

জেলা প্রশাসক তাৎক্ষনিক মস্তফাপুর বাসস্টান্ডে এসে পরিবহন থামিয়ে তার মোবাইল চেক করে সত্যতা পাওয়া যায়। পরে আজকের পরীক্ষার প্রশ্নের সাথে ফাঁসকৃত প্রশ্নের হুবুহুব মিল পাওয়া যায়। একই সাথে প্রশ্নের উত্তর ও পাওয়া যায়। তার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নেয়া হচ্ছে।

Manual1 Ad Code

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সৈয়দ ফারুক আহম্মদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code