সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০১৮
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রূপগঞ্জের কাঞ্চন ব্রিজের সামনে এ ঘটনা ঘটে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রায় ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের এমপি গাজীর সমর্থকরা সড়কে অবস্থান নেয়। এসময় পুলিশ তাদের সরে যেতে বললে সংঘর্ষে রূপ নেয়। এতে ৪ জন গুলিবিদ্ধ হোন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে একজনকে বেলা দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।
মোহাম্দদ সুমন (৩০) নামে নিহত ওই আওয়ামী লীগ কর্মীর বুকে একাধিক গুলি লেগেছে। এছাড়া যুবলীগ নেতা জয়নাল (৩৫), আ.লীগ কর্মী আবুল কালাম ও শাকিল (২৫) গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে জয়নালের অবস্থা আশঙ্কাজনক।
Design and developed by ওয়েব হোম বিডি