গণিত পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে কলেজছাত্রী গ্রেপ্তার

প্রকাশিত: ১:৪৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৮

Manual2 Ad Code

রাজশাহীতে এসএসসি গণিত পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে এক কলেজছাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টায় পরীক্ষা শুরুর আগে পিএন গার্লস স্কুলের সামনে থেকে অভিভাবকরা তাকে আটক করে পুলিশে দেয়।

Manual8 Ad Code

পরে গণিত পরীক্ষার প্রশ্নের সঙ্গে ওই কলেজছাত্রীর মোবাইলে পাওয়া প্রশ্নের হুবহু মিল পাওয়া গেছে।

Manual1 Ad Code

আটক কলেজছাত্রী রাবিয়া ইসলাম রিয়া রাজশাহী সিটি কলেজের গণিত বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। রিয়া নগরীর শাহমখদুম থানা শন্তসপুর এলাকার আমিনুল ইসলামের মেয়ে।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, প্রশ্ন ফাঁসের অভিযোগে রিয়া নামের এক কলেজছাত্রীকে গ্রেফতার করা হয়েছে। তার মোবাইল ফোনে পাওয়া ‘ঘ সেট’ প্রশ্নের সঙ্গে পরীক্ষার ৩০টি প্রশ্নের সবগুলো মিল রয়েছে। তার এক ফেসবুক বন্ধু পরীক্ষা শুরুর প্রায় পৌনে এক ঘণ্টা আগে প্রশ্নটি ম্যাসেঞ্জারে পাঠায় বলে রিয়া পুলিশকে জানিয়েছে।

Manual6 Ad Code

তবে বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। রিয়ার বিরুদ্ধে মামলা করা হবে। তার সেই বন্ধুর সন্ধানে পুলিশ কাজ শুরু করেছে বলে জানান ওসি।

Manual7 Ad Code

আমান উল্লাহ বলেন, পরীক্ষা শুরুর আগেই মোবাইল ফোনে গণিতের একটি প্রশ্ন নামিয়ে পরীক্ষার্থীদের দেখায় রিয়া। এসময় রিয়া একজনের হাতে একটি অংকের উত্তর লিখে দেয়। এরপর সে কম্পিউটারের দোকানে প্রশ্নটি প্রিন্ট করতে গেলে ওই দোকান মালিকের সহযোগিতায় কৌশলে ওই ছাত্রীকে আটকে রেখে পুলিশকে খবর দেয় অভিভাকরা। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে থানা হেফাজতে নেয়।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code