মাদারীপুরে রাজ্জাক হত্যাকান্ডের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০১৮

মাদারীপুরে রাজ্জাক হত্যাকান্ডের প্রতিবাদে মানববন্ধন

Manual7 Ad Code

মাদারীপুরে বরিশাল আঞ্চলিক মহাসড়ক মস্তফাপুর বাসস্টান্ড রাজ্জাক হত্যাকান্ডের প্রতিবাদে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Manual8 Ad Code

মস্তফাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের জয়াইর এলাকার পূর্বশত্রুতার জেরে রাজ্জাক হত্যার প্রতিবাদের বেলা ১১টার মস্তফাপুর বাসস্টান্ডে হাজার হাজার জনগন উপস্থিত থেকে হত্যাকারীদের ফাসীঁর দাবীতে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। এসময় ঢাকা-বরিশাল মহাসড়ক ও মাদারীপুর – শরিয়তপুুর আঞ্চলিক সড়কের যান চলাচল বন্ধ করে দেয়া হয়,এ সময় বক্তারা রাজ্জাক হত্যার সাথে জরিতদের দ্রুত গ্রেপ্তার করে ফাসির দাবি জানান।

গত ২ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না রাজ্জাক হাওলাদারকে। মঙ্গলবার বিকেলের দিকে বাড়ি কাছের একটি পরিত্যাক্ত পুকুরের পাশে পায়ের ছাপ ও জুতা দেখে সন্দেহ হয় স্থানীয়দের। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে ডোবা থেকে লাশটি উদ্ধার করে। এসময় লাশের সারা শরিরে ইট বাঁধা ছিল। পরিবারের ধারনা পূর্ব শত্রুতার জের ধরে রাতেই কেউ হত্যা করে লাশটি পুকুরে ফেলে রেখেছে। নিহত রাজ্জাক হাওলাদার ওই এলাকার দেরা হাওলাদারের ছেলে। সে পেশায় একজন কৃষক ছিলেন।

Manual2 Ad Code

ঘটনার প্রায় এক সপ্তাহ পরে ১২ ফেব্রুয়ারি সোমবার রাতে রাজ্জাকর হত্যার অন্যতম আসামী শাহিন মীরকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এলাকাবাসীর দাবী প্রকৃত অপরাধীদের গ্রেফাতার করে আদালতের মাধ্যমে ফাসীঁর আদেশ কার্যকর করা হোক।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code