সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, মার্চ ৩, ২০১৮
কক্সবাজারের চকোরিয়ায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে দুই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ১০ জন।
শনিবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আজিজ নগরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের লোহাগাড়া ও চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চট্টগ্রামগামী দু’টি মাইক্রোবাস ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ মাইক্রোবাসের আরোহী নিহত এবং কমপক্ষে ১২ জন আহত হন।
Design and developed by ওয়েব হোম বিডি