জামিন পেলেও মুক্তি পাচ্ছেন না খালেদা জিয়া : আইনমন্ত্রী

প্রকাশিত: ১২:৪২ পূর্বাহ্ণ, মার্চ ১৮, ২০১৮

জামিন পেলেও মুক্তি পাচ্ছেন না খালেদা জিয়া : আইনমন্ত্রী

Manual2 Ad Code

আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, আপিল বিভাগে জামিন পেলেও খালেদা জিয়া মুক্তি পাবেন না। মুক্তি পেতে হলে কুমিল্লার মামলাতেও খালেদা জিয়াকে জামিন পেতে হবে।

শনিবার (১৭ মার্চ) রাজধানীর সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক স্কুলে বার্ষিক সায়েন্স ফেস্টিভাল এর উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

Manual5 Ad Code

আপিলে খালেদা জিয়ার জামিন হলেও অন্য মামলায় হাজিরা ওয়ারেন্ট থাকায় তিনি মুক্ত হতে পারবেন কি-না জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, উনার একটি মামলা আজ রোববার (১৮ মার্চ) জামিনের বিষয়ে শুনানির জন্য আছে। রোববার সর্বোচ্চ আদালত যদি তাকে জামিন দেন তারপরও আইনি প্রক্রিয়ায় তিনি মুক্তি পাবেন না। কারণ, কুমিল্লার আরেক মামলায় তাকে উপস্থিত হয়ে জামিন নিতে হবে। এটাই আইনের নিয়ম।

Manual4 Ad Code

খালেদা জিয়ার জামিন আদেশ স্থগিত সরকারের ইচ্ছার প্রতিফলন বিএনপির নেতাদের এই বক্তব্যের বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘আমি বলব, উনারা এদেশে বিশ্বাসী নয়। সেজন্যই উনারা বিচার বিভাগের মতো একটি স্তম্ভকে নিজেদের পক্ষে রায় না দিলে অনাস্থা দেখান এবং খারাপ ভাষায় কথা বলেন। এটা অত্যন্ত দুঃখজনক।’

তিনি আরো বলেন, ‘উনারা দেখেছেন, সারা দেশের জনগণ দেখেছেন, আমরাও দেখেছি যে, হাইকোর্টের একটি বেঞ্চ খালেদা জিয়াকে জামিন দিয়েছেন। সরকার যদি সত্যি সত্যি হস্তক্ষেপ করত তাহলে এই জামিন কি হতো? আমরা বিচার বিভাগের কাজে কখনো হস্তক্ষেপ করিনি, কখনো হস্তক্ষেপ করব না।’

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code