২ সন্তানের মুখে বিষ দিয়ে মায়ের আত্মহত্যা

প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০১৮

২ সন্তানের মুখে বিষ দিয়ে মায়ের আত্মহত্যা

Manual5 Ad Code

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় দাম্পত্য কলহের জেরে এক প্রবাসীর স্ত্রী তার দুই সন্তানের মুখে বিষ দিয়ে নিজেও বিষপান করে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। উপজেলার বলধারা ইউনিয়নের রামাকান্তপুর গ্রামে এই ঘটনা ঘটে।

Manual1 Ad Code

নিহত রিনা আক্তার (২৭) রামাকান্তপুর গ্রামের আবদুল আজিজের স্ত্রী। তার মেয়ে আফরিন আক্তার (৫) ও ছেলে আবদুল মোমিনকে (৩) ঢাকার সোহওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Manual7 Ad Code

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, আট বছর আগে সিঙ্গাইরের রামাকান্তপুর গ্রামের আবদুল আজিজের সঙ্গে রিনার বিয়ে হয়। রিনার বাবার বাড়ি একই উপজেলার জয়মণ্ডপ ইউনিয়নের চর ভাকুম গ্রামে। প্রায় ১২ বছর ধরে আবদুল আজিজ সৌদি আরব থাকেন।

রিনার চাচা মিজানুর রহমান জানান, আজিজ সৌদি আরব থাকলেও মুঠোফোনে রিনার সঙ্গে দুর্ব্যবহার করতেন। শ্বশুর-শাশুড়িও রিনাকে মানসিক নির্যাতন করতেন। এসব বিষয় মেনে নিতে না পারায় রিনা দুই শিশুসন্তানকে বিষপান ক‌রি‌য়ে, নিজেও বিষপান ক‌রে আত্মহত্যা করেন।

Manual1 Ad Code

অভিযোগের বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে রিনার শ্বশুর আবু বকর সিদ্দিক বলেন, তিনি বাড়ির বাইরে আছেন। ছেলের সঙ্গে বউয়ের কী হয়ে‌ছে তা তিনি জানতেন না। পুত্রবধূকে মানসিক নির্যাতনের বিষয়টি অস্বীকার করেন তিনি।

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হাসান জানান, ময়নাতদন্তের জন্য রিনা আক্তারের মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code