বুক ফাটা আর্তনাদ আর চোখের জলে শেষ ৩ জনের বিদায়

প্রকাশিত: ১২:৫৬ পূর্বাহ্ণ, মার্চ ২৪, ২০১৮

বুক ফাটা আর্তনাদ আর চোখের জলে শেষ ৩ জনের বিদায়

Manual3 Ad Code

বুক ফাটা আর্তনাদ আর চোখের জলে নেপালে উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত আরো তিনজনকে শেষ বিদায় জানালেন স্বজনেরা। রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় মুক্তিযোদ্ধা নজরুলের ইসলামের মরদেহ। প্রথমে চাঁপাইনবাবগঞ্জ ও পরে রাজশাহীতে জানাজা শেষে স্ত্রীর কবরের পাশে তাঁর মরদেহ দাফন করা হয়।

Manual3 Ad Code

এদিকে, পিয়াস রায়ের মরদেহ বরিশালে পৌঁছালে নেমে আসে শোকের ছায়া। সকালে জেলা স্কুল মাঠে পিয়াসের মরদেহে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন শেষে স্থানীয় শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়। অন্যদিকে, খুলনার রূপসায় বেলফুলিয়া স্কুল মাঠে জানাজা শেষে মলি­কপাড়া কবরস্থানে দাফন করা হয় আলিফুজ্জামানকে।

Manual8 Ad Code

Manual8 Ad Code

নেপালে ইউএস বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত ২৬ বাংলাদেশির মধ্যে সবশেষ তিনজনকে চোখের জলে চিরবিদায় জানিয়েছেন স্বজনরা। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা জানানো হয় দুর্ঘটনায় নিহত মুক্তিযোদ্ধা নজরুল ইসলামকে। সেখানে জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় রাজশাহীর বাসায়। এসময় পরিবার ও স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠে গোটা এলাকা।

Manual6 Ad Code

বাদ জুম্মা দ্বিতীয় জানাজা শেষে রাজশাহীর গৌরহাঙ্গা কবরস্থানে স্ত্রী আকতারা বেগমের পাশে চির নিদ্রায় শায়িত করা হয় নজরুল ইসলামকে।

এদিকে, বৃহস্পতিবার রাতে পিয়াস রায়ের মরদেহ বরিশালে পৌঁছালে নেমে আসে শোকের ছায়া। শুক্রবার সকালে জেলা স্কুল মাঠে পিয়াসের মরদেহে শ্রদ্ধা জানান স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও সহপাঠীরা। স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন শুভানুধ্যায়ীরা। পরে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে স্থানীয় মহাশশ্মান ঘাটে পিয়াসের শেষকৃত্য সম্পন্ন হয়।

অন্যদিকে, খুলনার রূপসায় বেলফুলীয়া স্কুল মাঠে অনুষ্ঠিত হয় আলিফুজ্জামানের নামাজে জানাজা। যোগ দেন শত শত মানুষ। এই অকাল প্রয়াণে শোকস্তব্ধ স্বজনেরা। পরে মলি­কপাড়া কবরস্থানে দাফন করা হয় আলিফুজ্জামানের মরদেহ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code