নদীতে ডুবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ ২ পর্যটকের মৃত্যু

প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০১৮

নদীতে ডুবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ ২ পর্যটকের মৃত্যু

Manual4 Ad Code

বান্দরবানের রুমায় সাঙ্গু নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষকসহ ২ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ মার্চ) বিকাল ৩টার সময় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বান্দরবানের জেলার রুমা উপজেলায় সাঙ্গু নদীতে বাজারঘাটে গোসল করতে নামে এই ৪ জন শিক্ষথী। সাঁতার কাটার সময় একজন শিক্ষকসহ ২ জন পর্যটক পানিতে ডুবে যায়। খবর পেয়ে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর সাঙ্গু নদী থেকে দুজনকে উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক দুজনকে মৃত্যু ঘোষণা করেন।

Manual4 Ad Code

নিহতরা হলেন- ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক শান্তুনু সরকার (২৫) এবং তার বন্ধু শাহেদ এহসান (২৬)। তবে দ্বিতীয় জন শিক্ষক কিনা সেটা জানা যায়নি।

Manual1 Ad Code

এ ব্যাপারে ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামসুল আলম বলেন, তারা রুমা উপজেলার পাহাড়ের চূড়ায় অবস্থিত বগালেক দর্শনীয় স্থান ভ্রমণে গিয়েছিল শুক্রবার। সেখান হতে দুপুরে রুমায় ফিরে বাজারঘাটে সাঙ্গু নদীতে গোসল করতে নেমেছিল। নদীতে সাঁতার কাটার সময় পানিতে ডুবে ২ জন পর্যটকের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে শান্তুনু সরকার ঢাকা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। অপরজন তার বন্ধু।

রুমা থানার ওসি শরিফুল ইসলাম বলেন, রুমা সাঙ্গু নদীতে গোসল করতে নেমে নিহত দুই পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code