গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৮

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

Manual2 Ad Code

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ মার্চ) সকালে সদর উপজেলার হোতাপাড়ার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

Manual5 Ad Code

মহাসড়ক পুলিশের এসআই আবদুল মালেক জানান, হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি খালি ট্রাক দাঁড়ানো ছিল। এসময় ময়মনসিংহগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে মাইক্রোবাসের চালকসহ তিনজন নিহত হন।

পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মাইক্রোবাস থেকে বের করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code