সিলেট ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, মার্চ ৩১, ২০১৮
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বিভিন্ন স্থানে স্মরণকালের ভয়াবহ শিলাবৃষ্টি হয়েছে। যা বিগত ৫০ বছরেও কখনো দেখেনি বলে জানায় এলাকার বয়োজ্যেষ্ঠবৃন্দ।
শুক্রবার আনুমানিক বেলা ১২টায় শুরু হয়ে ২০মিনিটের শিলাবৃষ্টিতে এলাকায় ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসময় বিশেষ করে টিনসেড দিয়ে নীর্মিত বিভিন্ন বাসা বাড়ির ছাউনীতে শিলাবৃষ্টির কারণে টিনে বড় আকারের ছিদ্র সৃষ্টির পাশাপাশি আমের মুকুল ঝড়ে পড়ায় ব্যাপক ক্ষতি হয়।
এসব শিলার আনুমানিক পরিমান ছিলো ১শ থেকে ৭শ গ্রাম পর্যন্ত। এমন বৃহৎ আকারের শিলাপাত তাদের জীবদ্দশায় দেখেনি বলে জানান এলাকার ৬০উর্দ্ধবৃদ্ধসহ প্রত্যক্ষদর্শীরা। এসময় সহায়স্বম্বল হারা অসহায়দের আত্মচিৎকার ও আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠে।
শিলাবৃষ্টির চলাকালে ঘরবাড়ী মেরামতে নিয়োজিত অবস্থায় বিশাল আকৃতির শিলাখন্ড মাথায় পড়লে বড়চন্ডিপুর চৈতাপাড়া গ্রামের মৃত লালমিঞার পুত্র সৈয়দ আলী (৫০) নিহত হয়েছেন।
এসময় শতাধিক ব্যক্তি আহত হয়েছে বলে জানা গেছে। পৌরসভাসহ ১০ ইউনিয়ন ও পাশর্^বতী অঞ্চলে টিন সেডে নির্মীত ঘরবাড়ী, দোকান পাঠ, শিক্ষা প্রতিষ্ঠান তছনছ হয়ে গেছে।
এ বিষয়ে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমান নিহতের বিষয়টি নিশ্চত করে জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২০ জনের মতো আহত ব্যক্তি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন বলে তিনি উল্লেখ করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু ফাত্তাহ মো: রওশন কবির বলেন, শিলাবৃষ্টির কারণে আমের মুকুল ঝরে গেলেও ধান বা ভুট্টার আবাদে তেমন প্রভাব পড়বে না।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি