পার্বতীপুরে এক সংবাদকর্মীর সহায়তায় আশ্রয় পেল দৃষ্টিপ্রতিবিন্ধী বৃদ্ধা

প্রকাশিত: ১:৩৪ পূর্বাহ্ণ, এপ্রিল ১, ২০১৮

পার্বতীপুরে এক সংবাদকর্মীর সহায়তায় আশ্রয় পেল দৃষ্টিপ্রতিবিন্ধী বৃদ্ধা

Manual2 Ad Code

দিনাজপুরের পার্বতীপুরে এক সংবাদকর্মীর সহায়তায় রংপুরের গ্লোরী সমাজ উন্নয়ন সংস্থায় আশ্রয় পেল অসহায় অন্ধ রেজিয়া বেওয়া (৬৫)।

Manual3 Ad Code

গত ৬ মাস ধরে পার্বতীপুর রেলওয়ে স্টেশনের ৫নং প্লাটফরমে খোলা আকাশের নীচে অর্ধাহারে অনাহারে বিনা চিকিৎসায় মরণাপন্ন অন্ধ রেজিয়া বেওয়ার অসহয়াত্বের বিষয়ে ব্যক্তিগতভাবে গণমাধ্যমের সাহায্যে বিভিন্ন স্থানে যোগাযোগ করেন জাতীয় পত্রিকা দৈনিক খবরের পার্বতীপুর প্রতিনিধি সাংবাদকর্মী জাকির হোসেন।

এরই প্রেক্ষিতে শুক্রবার (৩১ মার্চ) গ্লোরী সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক মারুফ কেইন বৃদ্ধাকে নিতে আসেন পার্বতীপুর। পরে পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মীর মনিরুল ইসলামের সাথে পরামর্শক্রমে সাংবাদিক জাকির হোসেন ও রেলওয়ে থানার ওসি বৃদ্ধাকে সংস্থার পরিচালকের হাতে তুলে দেন।

Manual1 Ad Code

সে সময় গ্লোরী সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক জানান, এখন থেকে আমৃত্যু পর্যন্ত সংস্থা (ওল্ড হোম) তার চিকিৎসাসহ ভরণ পোষণের সকল দায়িত্ব পালন করবে। রংপুরের বদরগঞ্জ উপজেলার হাসিনা নগরে ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হচ্ছে সংস্থাটি।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code