১২তম সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরু হলো ময়মনসিংহের

প্রকাশিত: ১:০৫ পূর্বাহ্ণ, এপ্রিল ৩, ২০১৮

১২তম সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরু হলো ময়মনসিংহের

Manual6 Ad Code

দেশের ১২তম সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরু হলো ময়মনসিংহের। নির্ধারণ করে দেওয়া হয়েছে  ময়মনসিংহকে সিটি করপোরেশন এলাকা।

সোমবার (০২ এ্রপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভা শেষে বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, নতুন সিটি করপোরেশনের পরিধি হবে ৯১ দশমিক ৩১৫৫ বর্গকিলোমিটার। প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ৫ হাজার ১৬৭ জন। মোট জনসংখ্যা ৪ লাখ ৭১ হাজার ৮৫৮ জন।

Manual6 Ad Code

সচিব বলেন, ময়মনসিংহের সদর উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে দুটি ইউনিয়ন (বয়ড়া ও আকুয়া) সম্পূর্ণ ও ছয়টি ইউনিয়নকে (খাগদহর, চরঈশ্বরদিয়া, দাপুনিয়া, ভাবখালী, সিরতা ও চরনিলক্ষীয়ার আংশিক পল্লী এলাকা) আংশিকভাবে অন্তর্ভুক্ত করে সিটি করপোরেশনের এরিয়া নির্ধারণ করা হয়েছে।

Manual6 Ad Code

তিনি আরো বলেন, জনসংখ্যার ঘনত্ব, আয়ের উৎস, শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যাসহ সিটি করপোরেশন হতে যে আটটি শর্ত লাগে এর সবগুলোই ময়মনসিংহে রয়েছে।

Manual3 Ad Code

বর্তমানে দেশে ঢাকা উত্তর ও দক্ষিণ, গাজীপুর, কুমিল্লা, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন রয়েছে। এর সঙ্গে সিটি করপোরেশন হিসেবে নতুন করে যোগ হবে ময়মনসিংহ।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code