শেয়ারবাজার কেলেঙ্কারি : ৮ জনকে আত্মসমর্পণের নির্দেশ

প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০১৮

শেয়ারবাজার কেলেঙ্কারি : ৮ জনকে আত্মসমর্পণের নির্দেশ

Manual7 Ad Code

১৯৯৬ সালের শেয়ারবাজার কেলেঙ্কারির ঘটনায় দুই কোম্পানির আটজনকে এক মাসের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (০৩ এপ্রিল) বিচারপতি মো. রইসউদ্দিন এ আদেশ দেন।

Manual6 Ad Code

দুই কোম্পানি এবং আটজনের খালাসের বিরুদ্ধে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আপিল শুনানির জন্য গ্রহণ করে এ আদেশ দেয়া হয়।

তবে আত্মসমর্পণের পর তাদের জামিন বিবেচনা করতে বলেছেন হাইকোর্ট।

Manual3 Ad Code

তারা হলেন- হেমায়েত উদ্দিন আহমেদ, মোস্তাক আহমেদ সাদেক, সৈয়দ মাহবুব মুর্শেদ, শরিফ আতাউর রহমান, আহমেদ ইকবাল হাসান, এম জি আজম চৌধুরী, শহীদুল্লাহ এবং প্রফেসর মাহবুব আহমেদ।

Manual4 Ad Code

মামলা দুটির একটি হল- এইচএমএমএস ফাইন্যান্সিয়াল কনসালট্যান্সি অ্যান্ড সিকিউরিটিজের শেয়ার কারসাজি। অপরটি হল- সিকিউরিটিজ কনসালট্যান্টস লিমিটেডের শেয়ার কারসাজি।

Manual1 Ad Code

এর আগে ২ ফেব্রুয়ারি আট আসামি ও দুই কোম্পানিকে বেকসুর খালাস দেন পুঁজিবাজারের মামলার দ্রুত নিষ্পত্তিতে গঠিত ট্রাইব্যুনালের বিচারক আকবর আলী শেখ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code