মির্জা ফখরুলের মায়ের প্রথম জানাজা অনুষ্ঠিত, দাফন আজ

প্রকাশিত: ২:১৫ পূর্বাহ্ণ, এপ্রিল ১৩, ২০১৮

মির্জা ফখরুলের মায়ের প্রথম জানাজা অনুষ্ঠিত, দাফন আজ

Manual2 Ad Code

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতেমা আমীনের প্রথম নামাজের জানাজা সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (১২ এপ্রিল) বাদ মাগরিব রাজধানীর গুলশানে আজাদ মসজিদে মরহুমার প্রথম নামাজে জানাজা হয়।

Manual6 Ad Code

জানাজায় নেতা-কর্মীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও নানা শ্রেণী পেশার মানুষ জন অংশ নেন।

Manual7 Ad Code

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানিয়েছেন বৃহস্পতিবার বাদ মাগরিব গুলশান আজাদ মসজিদে নামাজে জানাযা শেষে মরহুমার কফিন বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হবে।

আজ শুক্রবার সকাল পৌনে ৯টায় ইউএস-বাংলার একটি কার্গো বিমানযোগে মরহুমার কফিন সৈয়দপুর বিমানবন্দরে এবং পরে সড়ক পথে লাশবাহী গাড়িতে করে ঠাকুরগাঁও জেলা সদরের হাজী পাড়ায় তাঁর নিজ বাসভবনে নেয়া হবে।শুক্রবার বাদ আসর ঠাকুরগাঁও জিলা স্কুল মাঠে মরহুমার নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতেমা আমীন-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন দেশের বিশিষ্ট ও প্রবীণ রাজনীতিকরা।

Manual5 Ad Code

এর আগে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজধানীর বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন ফাতেমা আমীন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৭ বছর।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code