২৮ জুনের মধ্যে গাজীপুর সিটি নির্বাচন করার নির্দেশ

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, মে ১০, ২০১৮

২৮ জুনের মধ্যে গাজীপুর সিটি নির্বাচন করার নির্দেশ

Manual5 Ad Code

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন স্থগিতের আদেশ বাতিল করে আগামী ২৮ জুনের মধ্যে নির্বাচন করার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বৃহস্পতিবার (১০ মে) দুপুরে প্রধান বিচারপতির নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। নির্বাচন কমিশনকে (ইসি) এ নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

Manual4 Ad Code

গত ৬ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছিলেন হাইকোর্ট। হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের বিরুদ্ধে বিএনপি ও আওয়ামী লীগের দুই মেয়র প্রার্থীর আবেদন এবং নির্বাচন কমিশনের আপিলের শুনানি শেষে আজ বৃহস্পতিবার এ রায় দেন সর্বোচ্চ আদালত।

ইসির ঘোষিত তফসিল অনুসারে, ১৫ মে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এবং সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচন হওয়ার কথা ছিল।

তবে ওই ভোট গ্রহণের ৯ দিন আগে গত ৬ মে সকালে ওই সিটি নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সাভার উপজেলার আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান এবিএম আজহারুল ইসলাম সুরুজ।

Manual6 Ad Code

রিটে সাভারের শিমুলিয়া ইউনিয়নের ছয়টি মৌজাকে অন্তর্ভুক্ত করার বৈধতাও চ্যালেঞ্জ করা হয়। পরে ওই রিটের শুনানি নিয়ে তিন মাসের স্থগিতাদেশসহ রুল জারি করেন হাইকোর্টের একটি বেঞ্চ।

Manual1 Ad Code

এরপর হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে সোমবার আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার।

এরই ধারাবাহিকতায় হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে একই নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমও মঙ্গলবার সকালে সংক্ষুব্ধ হয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে পৃথক আবেদন করেন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code