অদ্ভুত কিছু সীমান্ত!

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০১৭

অদ্ভুত কিছু সীমান্ত!

Manual2 Ad Code

এক্সক্লুসিভ ডেস্ক :: আন্তর্জাতিক সীমারেখা সম্পর্কে আমাদের কল্পনায় বা ভাবনায় একটি ছবি ভাসে। আর তা হলো কাঁটাতারের বেড়া! অবশ্য বেশিরভাগ সময়, সীমানা শুধুমাত্র একটি কাল্পনিক রেখা যা সহজে দৃশ্যমান হয় না। কিন্তু এটা ভুলে গেলে চলবে না, আমরা মানুষ হিসেবে এক হলেও জাতিগত ও দেশভেদে ভিন্ন এবং প্রতিটি দেশের নিজস্ব কিছু নীতিমালা রয়েছে। বিভিন্ন দেশের সীমানার মধ্যে পার্থক্য দেখতে গেলে প্রতিটি জাতির যে পার্থক্য তা আরও স্পষ্ট হয়ে ধরা পড়ে। তারপরেও অস্বাভাবিক কিছু সীমানার অস্তিত্ব দেখতে পাওয়া যায়।

এমন কিছু সীমান্ত আছে, যা কোনো না কোনো বৈশিষ্ট্যের কারণে অদ্ভুত কিংবা উল্লেখযোগ্য-

ফ্রান্স-নেদারল্যান্ডস : জী হ্যাঁ, ইউরোপের ভিন্ন এই দু’টি দেশের মাঝেও সীমারেখা রয়েছে-কিন্তু এটি শুধু ক্যারিবিয়ানের মধ্যেই। সেন্ট-মার্টিনের এই দ্বীপটি সমদ্রু সৈকতের জন্য বেশ বিখ্যাত যার কারণে প্রিন্সেস জুলিয়ানা আন্তর্জাতিক বিমানবন্দরের বিশালাকার উড়োজাহাজগুলো যাওয়ার পথে তাদের গতি কমিয়ে দেয়। দ্বীপের দক্ষিণের অর্ধেকে রয়েছে – নেদারল্যান্ড রাজ্যের একটি সংগ্রামী দেশ, অন্যদিকে উত্তর সেন্ট-মার্টিনকে ফ্রান্সের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে গণ্য করা হয়। আপনি চাইলেই নেদারল্যান্ডসের সৈকতে ঘুমোতে পারবেন কিন্তু পেট পুরোতে আপনাকে কিন্তু সৈকত তীরবর্তী ফ্রান্সের রেস্টুরেন্টেই যেতে হবে।

মিসর-সুদান : হালাইব ট্রায়াঙ্গলের উপর এই সীমারেখাটি ব্রিটিশ ঔপনিবেশিক প্রশাসনের দ্বারা নির্মিত দুটি পৃথক মানচিত্রে ইতোমধ্যেই মিসর ও সুদানের মাঝে বিতর্কের সৃষ্টি করেছে। এই সীমান্ত বিরোধের একটা অদ্ভুত দিক হলো, এটি দক্ষিন-পশিচমের অন্তর্গত সুদূর ২,০৬০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যা বীর তাওয়িল নামে পরিচিত। আর এটিই পৃথিবীর একমাত্র জায়গা, যা এখনও দাবিদারহীন অবস্থায় আছে।

Manual5 Ad Code

যুক্তরাষ্ট্র-কানাডা : এ দু’টি দেশের মাঝ বরাবর অনেকগুলো হ্রদ থাকার কারণে সীমান্তবর্তী স্থানগুলো খুবই অদ্ভূত দেখায়। আপনি সোজা ডেট্রয়েট থেকে দক্ষিণে কানাডার একদম প্রান্তে যেতে পারবেন। কিন্তু সবচাইতে অদ্ভূত হচ্ছে মিনেসোটা’র উত্তর কোণ, যা মানিতোবা’র পাশেই এবং একটি হ্রদ একে পুরো মিনেসোটা থেকে আলাদা করে রেখেছে। শীতকালে, যখন পুরো হ্রদের পানি জমে যায়, তখন আপনি চাইলেই সীমান্ত পার না হয়েই সেখানে যেতে পারবেন। কিন্তু তার আগে অবশ্যই ফোনে কাস্টমস এর সাথে যোগাযোগ করে নেয়া উচিৎ।

Manual3 Ad Code

ফিনল্যান্ড-সুইডেন : এর প্রায় পুরো সীমানাই পানির নিচে, টর্নিও নদীর পাশে এবং বোথনিয়া উপসাগরের ভিতরে। এর সীমান্তে রয়েছে ‘মার্কেট’ নামে এক অদ্ভূত দ্বীপ যা শুধুমাত্র ৩.৩ হেক্টরের একটি পাথর। তবু ফিনল্যান্ড ও সুইডেন এই দ্বীপটিকেই যে যার সুবিধামতো ভাগ করে নিয়েছে।

Manual2 Ad Code

বেলজিয়াম-নেদারল্যান্ডস : ব্যারলে-হার্টগের বেলজিয়মদেশীয় এই ছিটমহল মূলত ২৪ টি ভূমি-প্যারেলে বিভক্ত। যা পুরোটাই নেদারল্যান্ডস ঘিরে রেখেছে, অবশ্য এর কিছু কিছু অংশ ডাচ শহরের ভেতরেও অবস্থিত। সীমান্তের এমন অদ্ভূত প্যাঁচের কারণ হচ্ছে, শত বছরের জমি কেনা-বেচা। আপনি যদি এর ব্যাখ্যা নিয়ে মাথা ঘামাতে যান তাহলে আপনাকে গোলক ধাঁধায় পড়ে যেতে হবে। আপনি অনায়াসেই সীমান্ত বরাবর কোনো ক্যাফেতে চেয়ার পেতে বসে পড়তে পারেন আর একইসাথে উপভোগ করতে পারেন দুই দেশের প্রকৃতি।

Manual3 Ad Code

যদিও এসব আন্তর্জাতিক সীমারেখা শুধুই মানচিত্রের অদৃশ্য কিছু লাইন। তারপরেও মাঝের কিছু স্পষ্ট কাঁটাতার এক দেশ থেকে আরেক দেশ আলাদা করে রেখেছে। সূত্র : অনলাইন

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code