অন্তঃসত্ত্বা স্ত্রী ও কন্যা খুনের আসামির ফাঁসি কার্যকর

প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২০

অন্তঃসত্ত্বা স্ত্রী ও কন্যা খুনের আসামির ফাঁসি কার্যকর

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক : পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও দুই বছর বয়সী সন্তানকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি আব্দুল গফুরের (৪৭) মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

Manual7 Ad Code

 

রোববার (০১ নভেম্বর) রাত ১১টা ৫৫ মিনিটে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ তার মৃত্যুদণ্ড কার্যকর করে কারা কর্তৃপক্ষ।

 

Manual1 Ad Code

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডিত আব্দুল গফুর (৪৭), লক্ষ্মীপুরের রামগতি থানার দক্ষিণ চরলরেন্স এলাকার মৃত শামসুল হক বাঘার ছেলে।

Manual5 Ad Code

 

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২ এর জেলার মো. আবু সায়েম জানান, ২০০৬ সালে লক্ষ্মীপুরের রামগতি থানার দক্ষিণ চর লরেন্স এলাকায় ৫ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও দুই বছরের শিশু কন্যাকে হত্যা করে আব্দুল গফুর। এ ঘটনায় রামগতি থানায় হত্যা মামলা করা হয়। মামলায় ২০০৮ সালে আদালত আব্দুল গফুরকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

 

Manual7 Ad Code

এরপর আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল করলেও তার মৃত্যুদণ্ড বহাল থাকে। পরে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে আবেদন করলেও তা খারিজ করে দেয়া হয়। সকল আইনি প্রক্রিয়া শেষে রোববার রাত ১১টা ৫৫ মিনিটে আব্দুল গফুরকে জল্লাদ শাহজাহান ভূইয়া ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেন। ফাঁসির পর মরদেহ নিহতের বড় ভাই মো. আব্দুল ও মো. হানিফের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code