অপপ্রচার চালাচ্ছেন আরিফুল হক : কামরান

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০১৮

অপপ্রচার চালাচ্ছেন আরিফুল হক : কামরান

Manual8 Ad Code

অভিযোগ করাই বিএনপির সংস্কৃতি মন্তব্য করে সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান বলেছেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী বিভিন্ন অপপ্রচার চালাচ্ছেন। এসবের কোনো সত্যতা নেই।

Manual7 Ad Code

বুধবার (১৮ জুলাই) দুপুরে নগরীর বাগবাড়ি এলাকায় নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগকালে এমন অভিযোগ করেন কামরান। এসময় কামরান বলেন, নগরজুড়ে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ৩০ তারিখ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত।

এর আগে মঙ্গলবার আরিফুল হক চৌধুরী অভিযোগ করেছিলেন, পুলিশ তার এজেন্টদের তালিকা চাচ্ছে। এটি পুলিশের বাড়াবাড়ি উল্লেখ করে তিনি বলেছিলেন, সিলেটে কোনো অন্যায় সহ্য করা হবে না।

Manual8 Ad Code

আরিফের এই অভিযোগ প্রসঙ্গে বুধবার কামরানের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি এমন মন্তব্য করেন।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code