সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৬
মেইল ডেস্ক:
দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনার পরিপ্রেক্ষিতে সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বুধবার (১৮ নভেম্বর) নির্দেশনা দেওয়ার পর বিমানবন্দরগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
নির্দেশনায় প্রবেশ ও বহির্গমনপথে তল্লাশি, ল্যান্ডসাইড এলাকায় নজরদারি ও সার্বক্ষণিক টহল বাড়ানো এবং বিমানবন্দরে প্রবেশকারী যানবাহনে তল্লাশি জোরদারের কথা বলা হয়েছে।
সিলেটের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তায় এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) টহল ও নজরদারি বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে। বিমানবন্দর থানাকেও আশপাশে টহল বাড়াতে বলা হয়েছে। রাতে ফ্লাইট না চলা বিমানবন্দরগুলোতেও রাতের নিরাপত্তা পর্যবেক্ষণ চালু রাখতে নির্দেশ রয়েছে।
বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকায় এআই ক্যামেরার আওতা বাড়ানোর পরিকল্পনা করছে বেবিচক। পুলিশের বিদ্যমান ক্যামেরা নজরদারির পাশাপাশি এপিবিএনও নিজস্ব ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিচ্ছে।
(সুরমামেইল/একেআই)
Design and developed by ওয়েব হোম বিডি