সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৮ পূর্বাহ্ণ, জুন ২৪, ২০১৮
সম্প্রতি আরমান আলিফের গাওয়া জনপ্রিয় ‘অপরাধী’গানটি গেয়ে আলোচিত হন টুম্পা খান। এবার আজব রেকর্ডস থেকে প্রকাশিত হলো তার নতুন গান ‘অষ্টপ্রহর’। গানটির ভিডিওতে মডেল হয়েছেন টুম্পা নিজেই। সারাজাত সৌমের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ফরহাদ।
গত ২৬ এপ্রিল ঈগল মিউজিক প্রকাশ করে তরুণ শিল্পী আরমান আলিফের ‘অপরাধী’ গানের একটি মিউজিক ভিডিও। অংকুর মাহমুদের সংগীতায়োজনে গানটি গেয়েছেন আরমান আলিফ। গানটিতে মডেল হয়েছেন আনান, সুমাইয়া আনজুম ও তুহিন চৌধুরী।
গানের ভিডিও প্রকাশের পরই সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়। এর মধ্যে গানটি কাভার করেছেন অনেক ইউটিউবার শিল্পী। তাদের মধ্যে টুম্পা খানই হয়েছেন ব্যাপক আলোচিত।
Design and developed by ওয়েব হোম বিডি