অপুর বদলে সিলেটী বধূ মাহি, নামও পরিবর্তন

প্রকাশিত: ২:০৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৯, ২০১৮

অপুর বদলে সিলেটী বধূ মাহি, নামও পরিবর্তন

Manual6 Ad Code

ঢালিউডের হার্টথ্রব নায়িকা অপু বিশ্বাস। কথা ছিল ‘কাঙাল’ ছবিতে অভিনয়ের কথা। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এ ছবিতে কাজ করবেন না বলে জানিয়ে দেন। ফলে গল্প ও ছবির নাম পরিবর্তন করা হয় সেই সাথে অপুর বদলে নেয়া হয় এ সময়কার শীর্ষ নায়িকা ও সিলেটী বধূ মাহিয়া মাহিকে।

Manual2 Ad Code

‘কাঙাল’ ছবির নাম পরিবর্তন করে রাখা হয় ‘অন্ধকার জীবন’। গত বুধবার (১৭ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন মাহি। ক্যারিয়ারের চরম ব্যস্ত সময় পার করছেন এই নায়িকা। গত বছর ব্লকবাস্টার ‘ঢাকা অ্যাটাক’-এ অভিনয় করেছেন। হাতে রয়েছে আরও বেশ কয়েকটি ছবি।

Manual6 Ad Code

ছবিটি নির্মাণ করবেন বদিউল আলম খোকন। এতে মাহির বিপরীতে দেখা যাবে টিভি অভিনেতা ডিএ তায়েব। যিনি এরই মধ্যে পরীমনির সঙ্গে ‘সোনাবন্ধু’ নামক একটি ছবিতে অভিনয় করেছেন। আগামী ফেব্রুয়ারিতে ‘অন্ধকার জীবন’ ছবির শুটিং শুরু হবে।

Manual3 Ad Code

জানা গেছে, ‘অন্ধকার জীবন’ ছবিতে মাহিয়া মাহিকে দেখা যাবে একজন পুলিশ চরিত্রে। আর ডিএ তায়েবকে দেখা যাবে একজন সন্ত্রাসীর চরিত্রে। ফলে ছবিতে প্রেম বিষয়ক রসায়ন নয়, অপরাধ নির্মূলের যুদ্ধে লড়াই করবেন মাহি-তায়েব।

প্রসঙ্গত, অপু বিশ্বাস কিছু দিন আগে একসঙ্গে দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন। তার একটি ছিলো ‘কাঙাল’। এই ছবিতে অভিনয় না করলেও অপর ছবিটি তথা ‘কানাগলি’তে তিনি অভিনয় করবেন। এতে অপুর বিপরীতে থাকবেন বাপ্পী।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code