অবশেষে জামিন পেলেন সালমান

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০১৮

অবশেষে জামিন পেলেন সালমান

Manual7 Ad Code

দুইরাত জেলে কাটানোর পর অবশেষে যোধপুর কেন্দ্রীয় কারাগার থেকে আজই বের হতে পারছেন বলিউড সুপারস্টার সালমান খান। তার জামিন শুনানির বিচারক রবীন্দ্র কুমার যোশী শনিবার তাকে জামিনে মুক্তির আদেশ দিয়েছেন।

তার আইনজীবিরা এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে জানান, তার জামিনের কাগজপত্র বিকাল সাড়ে পাঁচটার মধ্যেই কারাগারে পাঠানো হবে। কারাগারে যাওয়ার ঘন্টা দুয়েকের মধ্যেই তিনি সেখান থেকে ছাড়া পাবেন।

কারাগার থেকে জামিন পেলেও সালমান খান দেশত্যাগ করতে পারবেননা।

Manual2 Ad Code

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, শনিবার সকাল সাড়ে ১০টায় যোধপুর আদালতে সালমানের জামিন আবেদনের শুনানি শুরু হয়। তখন আদালত প্রথমে জামিনের রায় দুপুর আড়াইটায় দেওয়ার কথা বলেন। পড়ে তা আরও এক ঘণ্টা বাড়িয়ে দুপুর সাড়ে ৩টা করা হয়।

Manual4 Ad Code

রায়ের সময় আদালতে সালমানের আইনজীবীসহ উপস্থিত ছিলেন তার দুই বোন আলভিরা ও অর্পিতা খান শর্মা। তাদের আদালতে নিয়ে আসেন সালমানের দেহরক্ষী শেরা।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code