অবৈধ সম্পদ : নূর হোসেনের স্ত্রী রোমা গ্রেপ্তার

প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, আগস্ট ১, ২০১৬

অবৈধ সম্পদ : নূর হোসেনের স্ত্রী রোমা গ্রেপ্তার

Manual4 Ad Code

download (1)

সুরমা মেইল ডেস্ক : অবৈধ সম্পদ অর্জনের মামলায় নারায়ণগঞ্জে সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের স্ত্রী রোমা হোসেনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোমা হোসেনের বিরুদ্ধে ৩ কোটি ৬২ লাখ টাকার তথ্য গোপন ও ৫ কোটি ৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সোমবার সকালে রাজধানীর রমনা মডেল থানায় মামলা দায়ের করে দুদক। এ ছাড়াও সাড়ে ৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নূর হোসেনের বিরুদ্ধে পৃথক একটি মামলা করে দুদক।

Manual8 Ad Code

মামলা দায়ের করার পর তদন্ত কর্মকর্তা ও দুদকের উপপরিচালক মো. জুলফিকার আলীর নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের শিমরাইলে নিজ বাসভবন থেকে রোমা হোসেনকে গ্রেপ্তার করে। অভিযান পরিচালনাকারী দলের ছিলেন দুদক উপপরিচালক এস এম রফিকুল ইসলাম।

রোমা হোসেনকে আদালতে হাজির করা হয়েছে। দুদকের ঊর্ধ্বতন সূত্র বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছে।

Manual7 Ad Code

মামলার এজাহার সূত্রে জানা যায়, সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের স্ত্রী রোমা হোসেন ২০১৫ সালের ৮ ডিসেম্বর দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৩ কোটি ৬২ লাখ ৭০ হাজার টাকার স্থাবর ও অস্থাপবর সম্পদের তথ্য গোপন করেন। এ ছাড়া দুদকের অনুসন্ধানে তার বিরুদ্ধে ৫ কোটি ৩ লাখ ২২ হাজার ১১৬ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের খোঁজ পাওয়া যায়। তাই জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের খোঁজ পাওয়ায় দুদক আইন ২০১৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় মামলাটি দায়ের করা হয়।

Manual7 Ad Code

এর আগে ২০১৫ সালের ৮ ডিসেম্বর কারা কর্তৃপক্ষের মাধ্যমে দুদকের সচিব আবু মো. মোস্তফা কামালের কাছে সম্পদের হিসাব জমা দেন নূর হোসেন ও তার স্ত্রী রোমা হোসেন। ২০১৪ সালের ১৯ মে দুদক তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে। নূর হোসেন বর্তমানে কারাগারে রয়েছেন।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code