সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, মে ৫, ২০১৮
জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ধীরে ধীরে বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি। এবার এ অভিনেত্রীর পথ ধরে বি-টাউনে পা রাখতে চলেছেন তার বোন ইসাবেলা কাইফ।
আর কয়েক দিনের মধ্যে বলিউডে পা রাখতে চলেছেন ইসাবেলা কাইফ। কিন্তু তার আগেই তার একের পর এক ছবি সোশ্যাল সাইটে ঝড় তুলেছে।
ইসাবেলা এখন স্ট্যানলি ডি কোস্টার ‘টাইম টু ডান্স’ ছবির অভিনয়ে ব্যস্ত রয়েছেন। এই ছবিতে ইসাবেলার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে সূরয পাঞ্চোলীকে।
‘টাইম টু ডান্স’ ছবিতে একটি আইটেম ডান্সে অভিনয় করার কথা ছিল সালমান খানের। কিন্তু শোনা যাচ্ছে সালমান সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছেন।
সিনেমার অভিনয়ের জন্য এখন দিদি ক্যাটরিনার কাছ থেকে পরামর্শ নিচ্ছেন ইসাবেলা।
সিনেমায় পা রাখার আগে তিনি মডেলিং করতেন বলে জানা গিয়েছে। সম্প্রতি একসঙ্গে লন্ডনে দেখা গিয়েছে ক্যাটরিনা ও ইসাবেলাকে।
Design and developed by ওয়েব হোম বিডি