অভ্যন্তরীণ কোন্দলে ছাত্রদলের সম্মেলন বন্ধ : কাদের

প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০১৯

অভ্যন্তরীণ কোন্দলে ছাত্রদলের সম্মেলন বন্ধ : কাদের

Manual1 Ad Code

বিএনপির নেতৃত্বের সংকট এবং নিজেদের মামলার কারণে ছাত্রদলের সম্মেলন বন্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

Manual7 Ad Code

শনিবার ছাত্রদলের কাউন্সিলের কথা থাকলেও সংগঠনটির এক নেতার আবেদনে আদালত স্থগিতাদেশ আসায় তা আটকে যায়। বিএনপি নেতারা অভিযোগ করেছেন, সরকারের চক্রান্তেই ছাত্রদলের কাউন্সিল বন্ধ করা হয়েছে।

Manual7 Ad Code

এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, ছাত্রদলের সম্মেলন বন্ধ হয়েছে। তাদের বিরুদ্ধে তারা মামলা করে সম্মেলন বন্ধ করেছে। এখানেও শেখ হাসিনার দোষ, আওয়ামী লীগের দোষ। যত দোষ নন্দ ঘোষ। এখানে আওয়ামী লীগের দোষ কি? বিএনপির যে সংকট সেটা তাদের নিজেদের অভ্যন্তরীণ সংকট। তাদের অভ্যন্তরীণ কোন্দলের বহিঃপ্রকাশ ছাত্রদলের সম্মেলন বন্ধ। এটা তাদের নেতিবাচক রাজনীতিরও বহিঃপ্রকাশ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা ইতিবাচক রাজনীতি করি। আমাদের ভুলত্রুটি থাকতে পারে। আমরা পারফেক্ট নই, তবে আমরা এটা স্বীকার করি। এই সাহস আওয়ামী লীগের আছে। আওয়ামী লীগের মন্ত্রী, এমপিরা জেলে গেছেন। ভুলত্রুটি আমাদের থাকতে পারে, কিন্তু এই দলে তার শাস্তি আছে। ওরাতো শাস্তি দেয় না, ক্ষমতায় থেকেও দেয়নি। কারণ শেখ হাসিনার মত সাহস কারো নেই।’

Manual2 Ad Code

শেখ হাসিনার নেতৃত্বে সরকারের অর্জনই বাংলাদেশে বিরোধী দলের রাজনীতি করাকে সঙ্কটপূর্ণ করে তুলেছে বলে মন্তব্য করে কাদের বলেন, “শেখ হাসিনার উন্নয়ন অর্জন দেখলে এই দেশে অনেকের আঁতে ঘা লাগে, যন্ত্রণা শুরু হয়। শেখ হাসিনার উন্নয়ন অর্জন ও তার অপ্রতিরোধ্য অগ্রযাত্রা বাংলাদেশে বিরোধী রাজনীতির জন্য সঙ্কটের কালো ছায়া নামিয়ে এনেছে।”

আওয়ামী লীগের কেউ কেউ দুর্নীতিতে যুক্ত বলে স্বীকার করে নিয়েই দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান তুলে ধরেন কাদের।

“আমাদের দলের সবাই চকবাজারের ইমাম, একথা বলব না। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারের অনেক মন্ত্রী দুদকে হাজিরা দিচ্ছে, আওয়ামী লীগের অনেক নেতাকর্মী জেলে আছে।”

Manual1 Ad Code

অনুষ্ঠানে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী সংগঠনের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেন। আগামী ১৬ সেপ্টেম্বর ঢাকা জেলা এবং ১৭ সেপ্টেম্বর গাজীপুর জেলায় ‘জনগণের ক্ষমতায়ন দিবসের’ অনুষ্ঠান হবে। সারা দেশে জেলা-উপজেলায় কর্মসূচি পালন হবে ২৮ সেপ্টেম্বর।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code