অসুস্থ কাঁকন বিবি (বীর প্রতীক)’র পাশে বাংলাদেশ ছাত্রলীগ

প্রকাশিত: ২:৩৪ পূর্বাহ্ণ, জুলাই ২৫, ২০১৭

অসুস্থ কাঁকন বিবি (বীর প্রতীক)’র পাশে বাংলাদেশ ছাত্রলীগ

Manual6 Ad Code

মুক্তিযুদ্ধের অগ্নিকন্যা ও বীরাঙ্গণা কাঁকন বিবি, মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য পান বীর প্রতীক খেতাব। গত শুক্রবার অসুস্থ হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন জাতির এই শ্রেষ্ঠ সন্তান।

বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসাইন কথা দিয়েছেন জাতির এই শ্রেষ্ঠ সন্তানের পাশে থাকবে ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ। ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন জাতির এই শ্রেষ্ঠ সন্তানের।

Manual3 Ad Code

ছাত্রলীগের নির্দেশে কাঁকন বিবির সার্বক্ষণিক পাশে রয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক উপ-সম্পাদক ডা. মঞ্জুর মোর্শেদ অসীম।

Manual4 Ad Code

ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসাইন কাঁকন বিবির অসুস্থতার খবর পেয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ কলেজ হাসপাতালের পরিচালকের কাছ থেকে তার শারিরীক অবস্থার খোঁজ খবর নেন এবং উন্নত চিকিৎসার প্রয়োজন হলে ঢাকায় নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেন এবং তিনি পরিচালককে ধন্যবাদ দেন কাঁকন বিবির কেবিনে ব্যক্তিগত উদ্যোগে এসি লাগিয়ে দেওয়ার জন্য।

Manual3 Ad Code

কাঁকন বিবির শারিরীক অবস্থা সম্পর্কে ডা. মঞ্জুর মোর্শেদ অসীম বলেন, উনার মাইনর ব্রেইন স্ট্রোক হয়েছিল এবং আগ থেকে এখন অনেকটা সুস্থ্য। আমরা বাংলাদেশ ছাত্রলীগ সবসময় জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের পাশে থাকব এবং আমরা অত্যন্ত গর্বিত উনার সেবা করতে পেরে।

Manual7 Ad Code

মহান স্বাধীনতা যুদ্ধের এক বীরযোদ্ধা বীরাঙ্গণা ও গুপ্তচর ছিল জাতির এই শ্রেষ্ঠ সন্তান। মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি পাকিস্তানি বাহিনীর বিপক্ষে মুক্তিবাহিনীর হয়ে গুপ্তচরের কাজ করেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তাকে বীর প্রতিক খেতাব দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code