অস্ট্রেলিয়ার হাসপাতালে শাকিব, পাশে বুবলী

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০১৮

অস্ট্রেলিয়ার হাসপাতালে শাকিব, পাশে বুবলী

Manual7 Ad Code

ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান বর্তমানে ভাইরাস জ্বরে আক্রন্ত হয়ে অস্ট্রেলিয়ায় সিডনির একটি হাসপাতালে ভর্তি আছেন। আর সময় পেলেই তাকে দেখতে হাসপাতালে যাচ্ছেন অভিনেত্রী শবনম বুবলী। কারণ বর্তমানে এই অভিনেত্রী আশিকুর রহমান পরিচালিত ‘সুপার হিরো’ ছবিতে শাকিবের সহশিল্পী হিসাবে অভিনয় করতে অস্ট্রেলিয়াতেই আছেন।

Manual4 Ad Code

উল্লেখ্য,শারীরিকভাবে ফিট না থাকা সত্ত্বেও গত সপ্তাহের সোমবার অস্ট্রেলিয়ায় যান শাকিব খান। তবে এখন পর্যন্ত শুটিংয়ে অংশ নিতে পারেননি।

শাকিবের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন তার বন্ধু ও চলচ্চিত্র প্রযোজক ইকবাল হোসেন। তিনি বলেন, ‘সিডনিতে যাওয়ার আগেও শাকিবের শারীরিক অবস্থা ভালো ছিল না। কারণ পর পর সে বেশ কিছু ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিল। বিভিন্ন দেশে শুটিং করেছে। বারবার আবহাওয়া পরিবর্তনের কারণে মূলত তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। জ্বরে আক্রান্ত হওয়ার কারণে এখনো শুটিং শুরু করতে পারেননি। এমনকি ঠাণ্ডা বেশি লাগার কারণে ঠিকমতো কথাও বলতে পারছেন না। তিনি বর্তমানে ডাক্তারের পরামর্শে সিডনির একটি হাসপাতালে রয়েছেন।’

Manual3 Ad Code

আশিকুর রহমান পরিচালিত ‘সুপার হিরো’ ছবির চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। ছবির শুটিং নিয়ে বুবলী বলেন, আমি কিছু অংশের শুটিং করেছি। কিন্তু শাকিব এখন অসুস্থ তাই আমাদের শুটিং বন্ধ। সে সুস্থ হলেই আবার শুটিং শুরু হবে। এখানকার লোকেশনগুলো খুব সুন্দর। এটি পুরোপুরি একটি অ্যাকশন ঘরানার ছবি। তবে যেহেতু নায়ক-নায়িকা আছে, তাই কিছুটা রোমান্সও আছে। এখানে দুই সপ্তাহের মতো শুটিং হতে পারে। অস্ট্রেলিয়ায় প্রথম ধাপের কাজ শেষ করে বাকি কাজ হবে বাংলাদেশে।

শুধু অস্ট্রেলিয়ায় নয় শাকিব-বুবলী একসঙ্গে গিয়েছিলেন মুর্শিদাবাদের ভেতরে বাংলাদেশ সীমান্ত এলাকায়। সেখানে তারা মঞ্চে নেচেছেন। এ বিষয়ে বুবলী বলেন, ‘১৮ ও ২০ জানুয়ারি মুর্শিদাবাদের ভেতরে বাংলাদেশ সীমান্ত এলাকায় দুটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম। অসাধারণ অভিজ্ঞতা। যৌথ প্রযোজনার ছবিতে কাজ করার কারণে ওই এলাকাগুলোতে শাকিবের প্রচুর ভক্ত আছেন। আমি অবাক হয়েছি মুর্শিদাবাদেও আমার ভক্ত আছে!’

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code