আইপিএলে প্রথম জয় পেয়েছে মুস্তাফিজের দল

প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০১৬

আইপিএলে প্রথম জয় পেয়েছে মুস্তাফিজের দল

Manual3 Ad Code

111178_191

Manual3 Ad Code

স্পোর্টস ডেস্ক : আইপিএলে দুই ম্যাচে হেরে প্রথম জয় পেয়েছে কাটার মুস্তাফিজের দল সানরাইজার্স হায়দ্রাবাদ। রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে হায়দ্রাবাদ।

Manual6 Ad Code

হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সোমবারের (১৮ এপ্রিল) একমাত্র ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন স্বাগতিক দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। টাইগার পেসার মুস্তাফিজুর রহমান ৪ ওভার বল করে ৩২ রান খরচায় তুলে নেন একটি উইকেট।

Manual8 Ad Code

আগে ব্যাটিংয়ে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪২ রান তোলে। জবাবে, হায়দ্রাবাদের দলপতি ডেভিড ওয়ার্নারের দুর্দান্ত ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১৭.৩ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় মুস্তাফিজরা।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code