সিলেট ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৬
সুনামগঞ্জ প্রতিনিধি:
জেলার দিরাই উপজেলার কালনী নদী থেকে অর্ধগলিত অবস্থায় এক তরুণীর মৃত উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার টানাখালী এলাকার নদী থেকে লাশটি উদ্ধারের পর সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দিরাই থানার ওসি আমিনুল ইসলাম।
নিহত লাকি বেগম (৩০) উপজেলার জগদল গ্রামের প্রয়াত আব্দুস শহিদের মেয়ে। তিনি পার্শ্ববর্তী উপজেলা শান্তিগঞ্জের সলফ গ্রামে কামাল আহমেদের বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন।
ওসি আমিনুল ইসলাম বলেন, সকালে নদীতে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পৌঁছে অর্ধগলিত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, ওই তরুণী গৃহকর্মী হিসেবে কাজ করতেন। শুক্রবার থেকে তিনি নিখোঁজ ছিলেন।
নিখোঁজের পর গৃহকর্মীর পরিবার শান্তিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছিল। তিন দিনের মাথায় তার মৃতদেহ পাওয়া গেছে। এ ঘটনায় প্রচলিত আইনে ব্যবস্থা নেবে পুলিশ।
তিনি বলেন, উদ্ধারের সময় তার হাতে ব্যান্ডেজ ছিল এবং হাতেও রক্তের দাগ দেখা গেছে। তাকে খুন করে লাশ নদীতে ফেলে দেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে।
(সুরমামেইল/এসডি)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি