আওয়ামী লীগ গরীব বান্ধব সরকার : শফিক চৌধুরী

প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০১৭

আওয়ামী লীগ গরীব বান্ধব সরকার : শফিক চৌধুরী

Manual5 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার হচ্ছে গরীব বান্ধন সরকার।

Manual7 Ad Code

তিনি বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত থাকলে দেশের অবহেলিত-বঞ্চিত মানুষেরা নিজের প্রাপ্য অধিকার পান। বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা সুযোগ্য নেতৃত্বের কারণেই অকাল বন্যায় একাধিক বার দেশের বিভিন্ন অঞ্চল ক্ষতিগ্রস্থ হওয়ার পরও সরকারি উদ্যোগে ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। বিএনপি-জামায়াত-জাপার নেতৃত্বাধীন সরকারের আমলে তা সম্ভব হয়নি।

Manual6 Ad Code

মঙ্গলবার (২৯ আগষ্ট) সকালে বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।

Manual2 Ad Code

সভায় বন্যায় ক্ষতিগ্রস্থ ইউনিয়নের ৭৫৫টি পরিবারকে নগদ ৫শত টাকা ও ১০ কেজি করে চাউল বিতরণ করেন। সভায় সভাপতিত্ব করেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমির আলী।

Manual3 Ad Code

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আসাদুজ্জামান, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফ উল্লাহ সিতাব, সাধারণ সম্পাদক আবদুল আজিজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য। ত্রাণ বিতরণ শেষে উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আবদুর রহিমের অসুস্থ মা’কে দেখতে যান আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।

অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, দৌলতপুর ইউপির মেম্বার ছোরাব আলী, আবদুল মজিদ, ওয়াহাব আলী, ইরন মিয়া, নূর উদ্দিন, গোলাম হোসেন, আনোয়ার হোসেন, আমির আলী, শাহীন তালুকদার, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার সমতা বেগম, আওয়ামী লীগ নেতা আকবর আলী মেম্বার, আবদুল মতিন, জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক শেখ কবিরুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আরান দেব, যুবলীগ নেতা ছালিক মিয়া, সেচ্ছাসেবক লীগ নেতা নিজাম উদ্দিন, সিজিল মিয়া, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম, মিয়াদ আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code