সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০১৮
আশরাফুল আলম ওরফে হিরো আলম। এখন তার জনপ্রিয়তা আকাশচুম্বী। একেক সময় একেক চেহারায় দর্শকদের সামনে হাজির হচ্ছেন তিনি। সেসব চেহারায় নতুন গল্পের জন্মও দিচ্ছেন এই আলোচিত নায়ক।
এদিকে, এবার দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও নিজের জনপ্রিয়তাকে উজাড় করতে চান হিরো আলম। যার কারণে শুক্রবার তিনি মুম্বাইর উদ্দেশে দেশ ছাড়েন। তবে তার জনপ্রিয়তা এখন শুধু দেশে নয় বরং তা ছড়িয়েছে আকাশেও! কীভাবে?
গতকাল এক ভিন্ন অভিজ্ঞতার কথা শেয়ার করলেন হিরো আলম। বললেন, দেশ থেকে মুম্বাইর উদ্দেশে প্রথম যখন বিমানে আরোহণ করেন তিনি, ঠিক ওই সময় সকল যাত্রী তাকে দেখে চিৎকার দিয়ে উঠেন। তারা বলতে থাকেন, আমাদের হিরো আলম!
প্রথমে একটু বিচলিত হলেও বিষয়টি বেশ উপভোগ করেছেন তিনি। তাছাড়া ওই সময় নাকি কেবিন ক্রু’রা তার দিকে ছুটে আসেন। উদ্দেশ্য, হিরো আলমের সঙ্গে সেলফি তোলার। পরে তিনি তাদের সঙ্গে ছবি তোলে নিজ আসনে বসে পড়েন।
বলিউডের চলচ্চিত্রে অভিনয় করতে যাওয়ার পথে হিরো আলম বুঝতে পারেন তার জনপ্রিয়তা! এই ঘটনা অবিশ্বাস্য হলেও সত্য তাই বেশ উচ্ছ্বসিত তিনি নিজেই!
এদিকে ক’দিন আগে নতুন খবর এলো, হিরো আলম এবার সংসদ নির্বাচন করবেন। সে বিষয়ে তিনি বলেন, নির্বাচনে দাঁড়ানোর প্রাথমিক পরিকল্পনা নিয়েছে। তবে দেশে এসে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি। তাছাড়া এবার তিনি মুম্বাই থেকে ফেরে জাপার প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও জানান।
একেক সময় একেক ধরনের গল্পের জন্ম দিতে হিরো আলমের জুড়ি নেই। তাই ক’দিন আগে তাকে পুলিশ অফিসার চরিত্রেও দেখা গেছে।
এই বিষয়ে তার থেকে জানা গেছে, সম্প্রতি একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে পুলিশের এসআই হিসেবে অভিনয় করেছেন হিরো আলম। বললেন, স্বল্পদৈর্ঘ্যের নাম ‘এসআই হিরো আলম দ্যা পাওয়ার’।
রাসেল আহম্মেদ রানা পরিচালিত এটি শিগগির সোশ্যাল মিডিয়ায় মুক্তি পাবে বলেও জানান এই আলোচিত নায়ক।
Design and developed by ওয়েব হোম বিডি