আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করুন : প্রতিমন্ত্রী মান্নান

প্রকাশিত: ১২:৫৫ পূর্বাহ্ণ, জুন ১০, ২০১৮

আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করুন : প্রতিমন্ত্রী মান্নান

Manual7 Ad Code

সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান জনগণের উদ্দেশ্যে বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা ভোট দিয়ে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করুন। শেখ হাসিনার নেতৃত্বে আবারো আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে। তা হলেই দেশের উন্নয়ন অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, আমি যদি আগামী নির্বাচনে নৌকা প্রতীক পাই এবং নির্বাচনে বিজয়ী হই তা হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলার অংশ হিসেবে জগন্নাথপুরকে সোনার জগন্নাথপুর হিসেবে প্রতিষ্ঠিত করবো।

শনিবার (০৯ জুন) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আ.লীগ ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে স্থানীয় কামাল কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual3 Ad Code

জগন্নাথপুর উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আকমল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আ.লীগের সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, যুগ্ম-সম্পাদক হায়দার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, জগন্নাথপুর উপজেলা আ.লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম ও জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মিজানুর রশীদ ভূইয়া।

বক্তব্য রাখেন- অ্যাডভোকেট সৈয়দ শামীম আহমদ, জগন্নাথপুর উপজেলা আ.লীগের সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জিয়া, জগন্নাথপুর পৌর আ.লীগের সভাপতি ডা. আবদুল আহাদ, উপজেলার কলকলিয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক দিপক কান্তি দে দিপাল, পাটলি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির, রাণীগঞ্জ ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ডা. ছদরুল ইসলাম, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, আশারকান্দি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আবুল কয়েছ ইসরাইল, পাইলগাঁও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক হাজী আবদুল তাহিদ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি শাহ নিজামুল করিম, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোতাহির আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক শাহ রোহেল আহমদ, প্রচার সম্পাদক সজিব রায় দুর্জয় প্রমূখ।

অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি তোহা চৌধুরী ও গীতাপাঠ করেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি কল্যাণ কান্তি রায় সানি।

Manual4 Ad Code

এ সময় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ, জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, সুনামগঞ্জ জেলা আ.লীগের সহ-সভাপতি সৈয়দ আবুল কাশেম, অ্যাডভোকেট শফিকুল আলম, পিপি খায়রুল কবির রোমেন, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য সাবিনা আক্তার, জগন্নাথপুর উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমান, কবির উদ্দিন, গোলাম মুর্শেদ চৌধুরী ফাত্তাহ, সৈয়দপুর-শাহারপাড়া ইউপি চেয়ারম্যান তৈয়ব কামালী, আশারকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আইয়ূব খান, জগন্নাথপুর উপজেলা আ.লীগের সহ-সভাপতি আবদুল মালিক, যুগ্ম-সম্পাদক সুজিত কুমার রায়, প্রচার সম্পাদক হাজী আবদুল জব্বার, সহ-সম্পাদক ফিরোজ আলী, সহ-দপ্তর সম্পাদক মাসুম আহমদ, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক শুকুর আলী ভূইয়া, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, যুগ্ম-সম্পাদক হিফজুর রহমান তালুকদার জিয়া, পৌর আ.লীগের সহ-দপ্তর সম্পাদক মামুন আহমদ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সালেহ আহমদ, এম ফজরুল ইসলাম, স্বাস্থ্য সম্পাদক ইব্রাহিম আলী, সমাজকর্মী শাহ কবির মিয়া, পৌর ছাত্রলীগের সভাপতি শায়েক আহমদ সহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো জনতা উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code