হাসপাতালে কেমন আছেন সাবেক অর্থমন্ত্রী মুহিত

প্রকাশিত: ২:২৬ পূর্বাহ্ণ, আগস্ট ৯, ২০২১

হাসপাতালে কেমন আছেন সাবেক অর্থমন্ত্রী মুহিত

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক : ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের শারীরিক অবস্থা আগের চেয়ে দুর্বল হয়ে পড়েছে। এখনো তার দেহে করোনাভাইরাসের সংক্রমণ রয়েছে।

 

Manual6 Ad Code

রোববার (০৮ আগস্ট) রাতে মুহিতের পরিবার এসব তথ্য জানিয়েছে। পারিবারিক সূত্রে আরও জানা গেছে, অন্যান্য দিনের মতো আজও প্রাত্যহিক কাজগুলো সম্পন্ন করেছেন তিনি। তাকে হাসপাতালে দেখতে আসা কয়েকজনের সঙ্গে তিনি কথাও বলেছেন।

Manual3 Ad Code

 

মুহিতের ভাগ্নি জামাই আহমদ আল কবীর বলেন, তার অক্সিজেন স্যাচুরেশন ৯৬। তবে অন্যান্য দিনের তুলনায় আজ তার শারীরিক অবস্থা দুর্বল ছিল। শারীরিক দুর্বলতা থাকার পরও হাসপাতালে চেয়ারে বসে তিনি নিয়মিত সংবাদপত্র পাঠ করছেন। তবে তার সুগার লেভেল উচ্চমাত্রায় রয়েছে।

 

Manual7 Ad Code

তিনি বলেন, আবুল মাল আবদুল মুহিত এখনো করোনা নেগেটিভ হননি‌। আমি ও আমার পরিবারের সদস্যরা সবসময়ই তার সার্বক্ষণিক খোঁজখবর রাখছি। আমরা সাবেক এই অর্থমন্ত্রীর আশু রোগমুক্তি কামনা করছি। তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি, যাতে তিনি দ্রুত রোগ মুক্ত হতে পারেন।

Manual3 Ad Code

 

গত ২৪ জুলাই ৮৭ বছর বয়সী সাবেক অর্থমন্ত্রীর আবুল মাল আবদুল মুহিতের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে রাজধানীর বনানীর বাড়িতে আইসোলেশনে ছিলেন তিনি। এই অবস্থায় ২৮ জুলাই বিকেলে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। আবদুল মুহিত করোনা টিকার দুটি ডোজই নিয়েছিলেন।

 

আবুল মাল আবদুল মুহিত ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারে অর্থমন্ত্রীর দায়িত্ব পালনের পর রাজনীতি থেকে অবসর নেন। তিনি এ পর্যন্ত ১২টি বাজেট উপস্থাপন করেন, এর মধ্যে ১০টি আওয়ামী লীগ সরকারের আমলে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code