আজকের বাংলাদেশের এত অর্জন শেখ হাসিনার কারণেই

প্রকাশিত: ১১:১৩ পূর্বাহ্ণ, মে ১৭, ২০১৬

আজকের বাংলাদেশের এত অর্জন শেখ হাসিনার কারণেই

Manual2 Ad Code

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

Manual3 Ad Code

সুরমা মেইল নিউজ : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বার বার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে এবং এখনও হচ্ছে। কিন্তু তিনি সব বাধা বিপত্তি পেরিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাচ্ছেন। আজকের বাংলাদেশের এত অর্জন শেখ হাসিনার কারণেই।

সোমবার (১৬ মে) বিকেলে শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরামের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু একথা বলেন।

মন্ত্রী বলেন- শেখ হাসিনা যেদিন দেশে ফিরে আসেন সেদিন বিমানবন্দরে লাখো জনতার ঢল নেমেছিল, দেশের মানুষ সেদিন যেন নতুন করে জেগে উঠেছিল বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

Manual7 Ad Code

তিনি বলেন- পরিবার হারানোর শোকে অনেকটাই বাকরুদ্ধ শেখ হাসিনা সেদিন কান্নাজড়িত কণ্ঠে যে কথাটি বার বার বলেছিলেন তা হলো গণতন্ত্র পুনরুদ্ধারের কথা। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তিনি একদিন ঠিকই গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন।

Manual5 Ad Code

আয়োজক সংগঠনের সহ-সভাপতি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। প্রধান আলোচক ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। আলোচনা পর্বের শেষে ছিল সাংস্কৃতিক আয়োজন।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code