সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২২
আজমিরীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের আজমিরীগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তাউছ মিয়া নামে এক জেলের মৃত্যু হয়েছে।
সোমবার (১০ অক্টোবর) সকালে আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের মাহতাবপুর গ্রামে গ্রামের পার্শ্ববর্তী হাওরে এ ঘটনা ঘটে। মৃত তাউছ মিয়া একই গ্রামের জনাব আলীর ছেলে।
স্থানীয়রা জানান, তাউস মিয়া সকালে বাড়ি থেকে মাছ ধরার জন্য হাওরে যান। এরপর হঠাৎ করেই ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত শুরু হয়। এ সময় বজ্রপাত হলে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাউস মিয়াকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আজমিরীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আলী জানান, এ ঘটনায় একটি প্রতিবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে বজ্রপাতে মৃত ব্যক্তির পরিবারকে নগদ ২০ হাজার টাকা অর্থ সহায়তা দেওয়া হবে।
Design and developed by ওয়েব হোম বিডি