আজ আওয়ামী লীগের ২১ তম জাতীয় কাউন্সিল

প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৯

আজ আওয়ামী লীগের ২১ তম জাতীয় কাউন্সিল

Manual7 Ad Code

মেইল ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল আজ (শুক্রবার)। এ সম্মেলনকে ঘিরে সারাদেশে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এটি একটি ঐতিহাসিক আয়োজন। শীতের তীব্রতা যত বাড়ছে, আমাদের কর্মীদের ঢলও তত প্রবল হচ্ছে। সারা বাংলাদেশ থেকে আজ নেতাকর্মীরা যোগ দেবেন।

 

Manual1 Ad Code

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কাউন্সিল অধিবেশনের মঞ্চ পরিদর্শন শেষে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

 

তিনি জানান, আমাদের সামনে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মতো এজেন্ডা বাস্তবায়নের বিষয় আছে। আমাদের সব আয়োজন এবার প্যান্ডেল ও মঞ্চকে ঘিরেই। দায়িত্বে থাকা উপকমিটি সেই দায়িত্ব ভালোভাবেই পালন করেছে।

 

সাধারণ সম্পাদক বলেন, উদ্বোধনী অধিবেশনে আমাদের নেত্রী, সভাপতি তার নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। এরপর আগামীকাল শনিবার (২১ ডিসেম্বর) নির্বাচন কমিশন মঞ্চে আসন গ্রহণ করে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা আহ্বান করবেন।

 

কমিটিতে পরিবর্তন আসছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ সভা‌পতি প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা কাউন্সিলর‌দের মাইন্ডসেট বো‌ঝেন। নেত্রী জা‌নেন, কাউন্সিলররা কী চান। আবার কাউন্সিলররাও জা‌নেন, নেত্রী কী চান। কীভা‌বে আওয়ামী লীগ সাজা‌বেন সেটাও নেত্রী জা‌নেন। সেটা ২১ ডিসেম্বরই পরিষ্কার হ‌বে।

 

Manual6 Ad Code

ওবায়দুল কাদের বলেন, আমরা নতুন-পুরনো মি‌লে আওয়ামী লীগ‌কে একটা শ‌ক্তি হি‌সে‌বে এগি‌য়ে নি‌য়ে যা‌বো। বিজয়‌কে সংহত করার প‌থে কিছু কিছু বাধা আছে, চ্যা‌লেঞ্জ আছে। এখনো ত‌লে ত‌লে বড় ধর‌নের হামলা হ‌তে পা‌রে। সাম্প্রদা‌য়িক শ‌ক্তি ও জ‌ঙ্গিবাদ সক্রিয় হ‌তে পা‌রে। এখনো ভেত‌রে ভেত‌রে তা‌দের শ‌ক্তি কাজ কর‌ছে। সাম্প্রদা‌য়িকতার যে বিষবৃক্ষ, তার মূল উৎপাটন কর‌তে হ‌বে।

 

আজ শুক্রবার বিকেল ৩টায় আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন উদ্বোধন হবে। পরদিন শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শুরু হবে কাউন্সিল অধিবেশন।‌

 

এদিকে, সম্মেলন উপলক্ষে ১০০ চিকিৎসক নিয়ে ১২টির মতো প্রাথমিক চিকিৎসা কেন্দ্র প্রস্তুত করছে স্বাস্থ্য উপকমিটি। দুপুরে ৫০ হাজার নেতাকর্মীকে খাবার দেওয়া হবে। খাবারে মোরগ-পোলাওয়ের সঙ্গে ডিম, ফিরনি ও পানির বোতল থাকবে।

 

আন্তর্জাতিক উপকমিটির পক্ষ থেকে সম্মেলন স্থানে কূটনীতিকদের জন্য বিশেষ স্টল স্থাপনের ব্যবস্থা করা হচ্ছে। সংস্কৃতিবিষয়ক উপকমিটি সম্মেলনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে।

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

১৯৪৯ সালের ২৩ জুন রোজ গার্ডেনে জন্ম আওয়ামী লীগের। এখন ঐতিহ্যবাহী এই দলটির বয়স ৬৭ বছর। এ পর্যন্ত দলটির ২০টি জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

এর আগে দুই দিনব্যাপী বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন ২০১৬ সালের ২২ ও ২৩ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়। সম্মেলনে শেখ হাসিনা সভাপতি ও ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code