আজ আঘাত হানতে পারে বিধ্বংসী সৌরঝড়

প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২১

আজ আঘাত হানতে পারে বিধ্বংসী সৌরঝড়

Manual2 Ad Code

তথ্য ও প্রযুক্তি ডেস্ক : সূর্যের বুকে ব্যাপক আলোড়নের ধাক্কা পৃথিবীতে বিঘ্ন ঘটাতে পারে আজই। ঘণ্টায় ১৬ লাখ কিলোমিটার বেগে পৃথিবীর দিকে ধেয়ে আসছে সৌরঝড়।

 

সোমবার এই সৌরঝড় পৃথিবীতে আঘাত হানতে পারে। ঝড়ের কারণে উপগ্রহ যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়তে পারে বলে বিজ্ঞানীদের আশঙ্কা।

 

Manual7 Ad Code

বিজ্ঞানীরা এই হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, প্রবল এই ঝড় শুরু হচ্ছে সূর্যের উপরিভাগে বিপুল পরিমান অগ্নি উদগীরনের কারণে।

Manual8 Ad Code

 

পৃথিবীতে এই ঝড় এসে পড়লে উপগ্রহ যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়তে পারে। রেডিও সিগন্যাল বিচ্ছিন্ন হতে পারে। পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের উপর এর প্রভাব পড়তে পারে অনেকটাই। এর ফলে সমস্যা হতে পারে জিপিএস সিগন্যালিং ব্যবস্থায়। বিচ্ছিন্ন হতে পারে মোবাইল ফোন, টিভি। কোথাও কোথাও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতে পারে।

Manual2 Ad Code

 

১৯৮৯ সালে সৌরঝড়ের কারণে পৃথিবীর একটি অংশ বিপদের মুখে পড়েছিল। কানাডায় সেই সময়ে সৌরঝড়ের কারণে প্রায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল।

Manual7 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code