সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪০ পূর্বাহ্ণ, জুন ২৯, ২০১৬
সুরমা মেইল নিউজ : বিএনপির বিগত আন্দোলন-সংগ্রামে ক্ষতিগ্রস্ত হয়েছে এমন পরিবারের সদস্যদের সঙ্গে ইফতার করবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ বুধবার (২৯ জুন) রমজানের ২৩তম দিন রাজধানীর গুলশানের লংবিচ হোটেল এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।
এর আগে, মঙ্গলবার রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে অনুষ্ঠিত ঢাকা মহানগর বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেন খালেদা জিয়া।
Design and developed by ওয়েব হোম বিডি