আজ সম্মাননা পাচ্ছেন শাকিব-অপু

প্রকাশিত: ১২:৪৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৭

আজ সম্মাননা পাচ্ছেন শাকিব-অপু

Manual3 Ad Code

এফডিসিতে সম্মাননা পেতে যাচ্ছেন শাকিব খান-অপু বিশ্বাস জুটি। শাকিব-অপু ঝুটিবদ্ধ হয়ে ৭৩টি ছবি করেছেন যা চলচ্চিত্রের অন্ধকার যুগ-পরবর্তী দেশীয় চলচ্চিত্রের জন্য ইতিবাচক ভূমিকা রাখে।

Manual3 Ad Code

ছবিগুলোর অধিকাংশই ‘হিট’ তকমাও পেয়েছে। আর এই কারণে শাকিব-অপুকে বিশেষ সম্মাননা দিতে যাচ্ছে বাংলাদেশ ফিল্ম ক্লাব। বিষয়টি নিশ্চিত করেছেন ফিল্ম ক্লাবের মেম্বর ইনচার্জ আবদুল্লাহ জেয়াদ।

Manual4 Ad Code

জানা গেছে, সংগঠনটি ২০ বছর পূর্তি উপলক্ষে আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এফডিসির আট নম্বর ফ্লোরে শাকিব-অপুকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।

Manual4 Ad Code

জেয়াদ জানান, ‘শাকিব-অপু দুজনকেই সম্মাননা গ্রহণের জন্য বলা হয়েছে। তবে তারা আসবেন কিনা সেটি জানা নেই। ‘চিত্রনায়ক ডি এ তায়েবকে সম্মাননা দেওয়া হবে। ঐতিহ্যবাহী সিনেমা হল লায়ন, প্রথম স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলা, সর্বাধিক চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ইমপ্রেস টেলিফিল্ম লি. এবং উইজার্ড মিডিয়া ডিরেক্টরিও চলচ্চিত্রে অবদানের জন্য সম্মাননা পাবে।

এ ছাড়াও চলচ্চিত্র ব্যক্তিত্ব হিসেবে সম্মাননা পাবেন নায়করাজ রাজ্জাক (মরণোত্তর), চিত্রপরিচালক আজিজুর রহমান, আমজাদ হোসেন, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সংগীত পরিচালক আলাউদ্দিন আলী, চলচ্চিত্র প্রযোজক এ কে এম জাহাঙ্গীর খান, অভিনেত্রী ববিতা, নায়ক আলমগীর, কণ্ঠশিল্পী রুনা লায়লা, খুরশীদ আলম, শিল্প নির্দেশক মহিউদ্দিন ফারুক, নায়ক ফারুক, নায়ক-প্রযোজক মাসুদ পারভেজ (সোহেল রানা), আশরাফ উদ্দিন আহম্মেদ উজ্জ্বল, চিত্রপরিচালক দেলোয়ার জাহান ঝন্টু ও চলচ্চিত্র গ্রাহক মাহফুজুর রহমান খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code