আজ স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরীর ১৫তম মৃত্যুবার্ষিকী

প্রকাশিত: ১:৫৬ পূর্বাহ্ণ, জুলাই ১০, ২০১৬

আজ স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরীর ১৫তম মৃত্যুবার্ষিকী

Manual6 Ad Code

download (8)

সুরমা মেইল নিউজ :  জাতীয় সংসদ এর প্রাক্তন স্পীকার সিলেটের কৃতি সন্তান মরহুম হুমায়ুন রশীদ চৌধুরীর ১৫তম মৃত্যু বার্ষিকী আজ। ২০০১ সালের ১০ জুলাই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় ইন্তেকাল করেন।

Manual7 Ad Code

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন্ কূটনৈতিক, সাবেক পররাষ্ট্রসচিব ও পরাষ্ট্রমন্ত্রী মরহুম হুমায়ুন রশীদ চৌধুরীর জন্ম ১৯২৮ সালের ১১ নভেম্বর সিলেট শহরের দরগা গেইটস্থ রশিদ মঞ্জিলে। পিতা আব্দুর রশিদ চৌধুরী ছিলেন অবিভক্ত ভারতের কেন্দ্রীয় বিধান সভার সদস্য এবং মাতা সিরাজুন নেছা চেীধুরী ছিলেন পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য।

Manual2 Ad Code

তিনি  সিলেটে-১ আসন (সদর- কোম্পানীগঞ্জ) থেকে ১৯৮৬ সালে  ৩য় সংসদ, ১৯৮৮সালে ৪র্থ সংসদ এবং ১৯৯৬ সালে ৭ম সংসদ নির্বাচনে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালের ১৪ জুলাই তিনি সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদের স্পীকার নির্বাচিত হন এবং আমৃত্যু তিনি এ পদে বহাল ছিলেন। সিলেট শহরে হযরত শাহজালাল (র) এর মাজার সংলগ্ন কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে।

Manual4 Ad Code

এদিকে, সিলেট জেলা  যুবলীগের উদ্যোগে হুমায়ূন রশিদ চৌধুরীর ১৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে হযরত শাহজাল (র) দরগাহে জামে মসজিদে বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, হুমায়ূন রশীদ চৌধুরী জন্ম: ১১ নভেম্বর, ১৯২৮ এবং মৃত্যু: ১০ জুলাই, ২০০১।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code