সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৬
কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাট উপজেলার ১৪ প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরকারী ভাবে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
২০২৫-২৬ অর্থ বছরের খরিপ-১ মৌসুমে উফশী আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহদী হাসান শাকিল।
সোমবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে কৃষকদের মাঝে জনপ্রতি ৫ কেজি করে আউশ ধানের বীজ ও ২০ কেজি করে সার বিতরণকালে নির্বাহী কর্মকর্তা মেহদী হাসান শাকিল বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে খাদ্যে স্বয়ং সম্পুর্ন ও কৃষকদের উন্নতির লক্ষ্যে সারা দেশে খাল কাটা কর্মসূচী শুরু করেছেন এবং কৃষকদের সব ধরণের সুযোগ সুবিধার আওতায় নিয়ে আসার জন্য কৃষি কার্ড চালু করছেন। এতে দেশে খাদ্য উৎপাদন বাড়বে এবং কৃষকরা অর্থনৈতিক ভাবে লাভবান হবেন।
তিনি সরকারের পক্ষ থেকে পাওয়া বীজ ও সার সঠিক ভাবে কাজে লাগিয়ে কানাইঘাট উপজেলার সকল কৃষি উপযোগী জমি আবাদের আওতায় নিয়ে আসার জন্য কৃষকদের প্রতি আহবান জানান। এ সময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা বিশ্বজিৎ রায় সহ মাঠ পর্যায়ের কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ।
(সুরমামেইল/এমআর)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি