সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৬
কানাইঘাট প্রতিনিধি:
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যেগে সারা দেশে নতুন কুঁড়ি স্পোর্টস (ইভেন্ট) খেলাধুলা শুরু হতে যাচ্ছে। আগামী ২ মে প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কুঁড়ি স্পোর্টসের কার্যক্রম সিলেট থেকে শুভ সূচনা করবেন।
নতুন কুঁড়ি স্পোর্টসের সকল ইভেন্টে অংশ গ্রহণের জন্য কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যেগে এক বিশেষ সভা সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
নির্বাহী কর্মকর্তা মোঃ মেহদী হাসান শাকিলের সভাপতিত্বে নতুন কুঁড়ি স্পোর্টস সংক্রান্ত বিশেষ সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক বৃন্দ সহ ক্রিড়ার সাথে সম্পৃক্ত ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।
সভায় নির্বাহী কর্মকর্তা বলেন যুব ও ক্রিড়া মন্ত্রনালয়ের আয়োজনে আগামী ২ মে সিলেট থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কুঁড়ি স্পোর্টসের কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। কানাইঘাট থেকে উক্ত স্পোর্টসে অংশগ্রহণকারীরা জেলায় বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণ করে সাফল্য বয়ে আনতে পারেন এজন্য ১২-১৪ বছরের বালক-বালিকাদের প্রশিক্ষণের মাধ্যমে বাচাই করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা প্রদান করেন। সেই সাথে সভায় বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।
প্রসঙ্গত, প্রথম বারের মত প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কুঁড়ি স্পোর্টসের প্রবর্তন করেছেন। প্রতিযোগীতায় ফুটবল, ক্রিকেট, কাবাডি, ব্যাডমিন্টন, দাবা, অ্যাথলেটিক্স, মার্শাল আর্ট (কারাতে), রাখ হয়েছে।
সভায় বিভিন্ন মতামত তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাপস চক্রবর্তী তুষার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ সুবল চন্দ্র বর্মন, উপজেলা কৃষি কর্মকর্তা বিশ্বজিৎ রায়, কানাইঘাট থানার ওসি তদন্ত শহীদুল, দিঘীরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা ক্রিড়া সংস্থার সদস্য সচিব শহিদুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
(সুরমামেইল/এমআর)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি