আটকের ৩ ঘন্টা পর মুক্ত বিএনপি নেতা নাসিম হোসেইন

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৮

আটকের ৩ ঘন্টা পর মুক্ত বিএনপি নেতা নাসিম হোসেইন

Manual3 Ad Code

সিলেট মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সদস্য নাসিম হোসেইনকে গ্রেপ্তারের তিন ঘন্টার মাথায় ছেড়ে দিয়েছে পুলিশ। শনিবার দিগগত রাত পৌণে ৩টার দিকে তাকে ছেড়ে দেয়া হয়।

Manual4 Ad Code

এর আগে শনিবার (২২ ডিসেম্বর) মধ্যরাতে তার তাঁতীপাড়াস্থ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ হয়।

পুলিশ জানায়, পুরনো একটি মামলার এজাহারভূক্ত আসামী হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। কিন্তু এই মামলায় তিনি জামিনে রয়েছেন বলে পুলিশের কাছে জানিয়েছেন নাসিম।

Manual2 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, নাসিম হোসাইনের জামিনের কাগজ পত্র চেক করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code